প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৬, ১২:১২ পি.এম
কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ১৫ মে শুক্রবার কুমিল্লা মহানগরীর ছাতিপট্টি জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছেন।
তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে জামাতে নামাজ আদায় করেন । নামাজ শেষে মন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ করেন।
এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা মন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
Copyright © 2026 কুমিল্লার কথা. All rights reserved.