দেলোয়ার হোসেন জাকির : নগরীর ২নং ওর্য়াড মফিজাবাদ কলোনির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু । ২৩ জুন মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে মফিজাবাদ কলোনি পরিদর্শন করে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যাগুলোর বিষয়ে অবগত হন জলাবদ্ধতা কবলিত এলাকা ঘুরে দেখেন এবং দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুসিকের সাবেক ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুন, প্রধান প্রকৌশলী জনাব আবু সায়েম ভূঁইয়া এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।