প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৬, ১০:০২ এ.এম
বসবাস উপযোগী শহর গড়তে কুমিল্লাবাসীর প্রতি চেয়ারম্যান উৎবাতুল বারী আবু’র বার্তা
দেলোয়ার হোসেন জাকির : নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার সিলভার আলী টাওয়ার ও কাজী টাওয়ারের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ।
রোববার (৩০ আগস্ট) কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবন দুটির নির্মাণকাজ পরিদর্শন করা হয়। এ সময় অনুমোদিত নকশা ও নির্মাণবিধি পরিপালনের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, নির্ধারিত জায়গা ছাড়ার বিধানসহ অনুমোদিত নকশার বিভিন্ন শর্ত যথাযথভাবে অনুসরণ না করেই ভবন দুটির নির্মাণকাজ চলছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু অভিযান চলাকালে উপস্থিত গনমাধ্যম কর্মীদের জানান, কুমিল্লাকে বসবাস উপযোগী শহর গড়ে তুলতে কুমিল্লাবাসীর প্রতি বার্তা দেন।
নগরীর ভবন নির্মাণে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান অমান্য করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
Copyright © 2026 কুমিল্লার কথা. All rights reserved.