• বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হুমনাথ বান্ডারি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন কায়সার কুমিল্লায় নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী’র মরদেহ উদ্ধার কুমিল্লা সাংস্কৃতিক জোটের কমিটি গঠন, সভাপতি, কনক, সাধারণ সম্পাদক শিশির কুমিল্লায় শুরু হামের টিকাদান অভিযান, সব শিশুই আসবে টিকার আওতায়- কুসিক প্রশাসক টিপু নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে উৎসবের আমেজ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (AVSEC) বিভাগের সফল কার্যক্রম – চেকিং রো-ডি হতে ৯৩০৯০ ইউরো উদ্ধার

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ১৯০ বার দেখা হয়েছে।
আপডেট: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা এবং যাত্রীসেবায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা কর্মীবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে আসছে।

 

বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাসহ সকল প্রকার অনৈতিক কার্যকলাপ এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে ধারণ করে অদ্য ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক সকাল ১০২০ ঘটিকায় কর্তব্যরত এভসেক সদস্য কর্তৃক চেকিং রো -ডি তে নিরাপত্তা তল্লাশী চলাকালীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি -355) রোমগামী ফ্লাইটের বর্হিগামী যাত্রীর লাগেজে লুকায়িত অবস্থায় ৯৩,০৯০ (তিরানব্বই হাজার নব্বই) ইউরো শনাক্ত করা হয়।

 

পরবর্তীতে বিমানবন্দর কাস্টমসকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

 

বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।


এই ক্যাটাগরির আরও নিউজ