• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হুমনাথ বান্ডারি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন কায়সার কুমিল্লায় নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী’র মরদেহ উদ্ধার

বিএনপি ক্ষমতায় এলেই দেশে উন্নয়ন হয় – মনিরুল হক চৌধুরী

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৪৭৫ বার দেখা হয়েছে।
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা – কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতোবারই দেশ পরিচালনা করেছে তখনই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে।

শনিবার বিজয়পুর ও চর্থার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সময়ে বিএনপি শিক্ষা ব্যবস্থায় নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। এখন বিএনপি এ দেশের নারীদের স্বাবলম্বী করবে। এজন্য বিএনপি ফ্যামিলি কার্ড প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না ঘটলে কোন জাতির উন্নতি হবে না। এ অঞ্চলে দীর্ঘদিন কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকার রাস্তাঘাটের বেহাল দশা। আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
সাবেক কাউন্সিলরর রাজিউর রহমান রাজিবের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, বারোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মজুমদার তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকনসহ বিএনপির নেতাকর্মীরা।

মনিরুল হক চৌধুরী পরবর্তীতে ৯ নং ওয়ার্ড বাগিচাগাঁওয়ে নির্বাচনী সভায় বক্তব্য দেন এবং ছাতিপট্টি মাঈনিয়া আলমগীরিয়া দরবার শরীফের মাহফিলে অংশ নেন।


এই ক্যাটাগরির আরও নিউজ