• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
⚡শিরোনামঃ
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হুমনাথ বান্ডারি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন কায়সার কুমিল্লায় নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী’র মরদেহ উদ্ধার কুমিল্লা সাংস্কৃতিক জোটের কমিটি গঠন, সভাপতি, কনক, সাধারণ সম্পাদক শিশির কুমিল্লায় শুরু হামের টিকাদান অভিযান, সব শিশুই আসবে টিকার আওতায়- কুসিক প্রশাসক টিপু নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে উৎসবের আমেজ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লায় রেজভীয়া খানকা শরীফে ১৮তম ওরস মোবারক অনুষ্ঠিত

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ১১৪ বার দেখা হয়েছে।
আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬,

শনিবার ৩ জানুয়ারি বিকাল থেকে রাতব্যাপী কুমিল্লা আদর্শ সদর উত্তর দূর্গাপুর ইউনিয়নের কুতুব নগর ঘোড়া মারায় রেজভীয়া হোসাইনীয়া খানকা শরীফের উদ্যোগে ১৫ শতাব্দীর মুজাদ্দিদ হযরতুল আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী সুন্নী আল-ক্বাদেরী রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু এঁর স্মরণে ১৮তম ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।

ওরস মোবারকে প্রধান মেহমান হিসেবে ওয়াজ পেশ করেন নেত্রকোনার সতরশীর রেজভীয়া দরবার শরীফের রেজভী মাওলার নাতী, শাহসুফী হযরত মাওলানা কাজী আব্দুল মালেক রেজভী সুন্নী আল-ক্বাদেরী (মাঃ জিঃ আঃ)। প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করেন বুড়িচং ফকির বাজার মাশরা রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের পীর কেবলা, রেজভী মাওলার খলিফা, শাহসুফী হযরত মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নী আল-ক্বাদেরী (মাঃ জিঃ আঃ)।

ওরস মোবারকে সভাপতিত্ব করেন গাজী ফারুক হোসাইন রেজভী সুন্নী আল-ক্বাদেরী এবং পরিচালনা করেন কাজী আলমগীর হোসেন রেজভী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন হযরত মাওলানা মুফতি অধ্যক্ষ শহীদুল্লাহ্ রেজভী সুন্নী আল-ক্বাদেরী, হযরত মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান রেজভী আল-ক্বাদেরী এবং হযরত মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন রেজভী আল-ক্বাদেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রেজভীয়া দরবার কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন মেম্বার, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী নুর আহমেদ শরীফ, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, মহানগর বিএনপি নেতা তুহিন মিয়া, চানপুর শাখা রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের সভাপতি শাহ জাহান রেজভী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম রেজভী, বুড়িচং ফকির বাজার রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের সভাপতি মোঃ মিজানুর রহমান, রাজাপুর রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের সভাপতি মোঃ মিজানুর রহমান ২ এবং আব্দুল জলিল রেজভী মাঝিগাছা।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় ছিলেন রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের আশেকানবৃন্দ এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। ওরস মোবারকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক আধ্যাত্মিক মিলনমেলায়।


এই ক্যাটাগরির আরও নিউজ