• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হুমনাথ বান্ডারি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন কায়সার

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মনিরুল হক চৌধুরী

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৩৩১ বার দেখা হয়েছে।
আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির –
শহীদ রাষ্ট্রপতি জিয়াাউর রহমান (বীর উত্তম) ও বিএনপি চেয়াারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন কুমিল্লা সদর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
জিয়ারতের সময় মনিরুল হক চৌধুরী শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
কবর জিয়ারত শেষে মনিরুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, শহীদ জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও দেশপ্রেম অনুকরণ করেই বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
৯ জানুয়ারি (২০২৬) শুক্রবার জুম্মার নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াাউর রহমান (বীর উত্তম) ও বিএনপি চেয়াারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে কুমিল্লা সদর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কুমিল্লার বিভিন্ন স্তরের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপপিস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরও নিউজ