• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র

ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, দেথতে পারবে কোকা-কোলার নির্বাচিতরা

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৩৪৮ বার দেখা হয়েছে।
আপডেট: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা – অনলাইন ভার্সন – ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকাল ১০টায় অবতরণ করেছে ফিফা বিশ্বকাপ ট্রফি, যা ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত সোনালি স্মারক। ১৮ ক্যারেট সোনায় মোড়ানো এবং ৫ কেজি ওজনের এই ট্রফি ঢাকার আকাশে যেন ফুটবলের রাজকীয় আভা ছড়িয়ে দিয়েছে।

বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশে উপস্থিত আছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি রাজধানীর পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লু-তে নিয়ে যাওয়া হয়েছে। এটি বাংলাদেশে ফিফা ট্রফির চতুর্থ সফর।  এর আগে ২০০২, ২০১৩ এবং ২০২২ সালে ট্রফি দেশে এসেছে।

ট্রফি প্রদর্শনী দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। তবে নিরাপত্তার কারণে সকলের জন্য উন্মুক্ত নয়। কোকা-কোলার বিশেষ ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরাই এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হওয়ার সুযোগ পাবেন। বৈধ টিকিট (প্রিন্ট বা সফট কপি) এবং কোকা-কোলার নির্দিষ্ট ক্যাপ সঙ্গে থাকা বাধ্যতামূলক।

ফিফার নিয়ম অনুযায়ী, ট্রফিটি শুধু বিশ্বজয়ী ফুটবলার বা রাষ্ট্রপ্রধান স্পর্শ করতে পারবেন। ভক্তরা কেবল নির্দিষ্ট দূরত্ব থেকে ছবি তুলতে পারবেন।

ট্রফির অবস্থান সংক্ষিপ্ত; মাত্র ৮ ঘণ্টা থাকছে। সন্ধ্যা ৬টায় ট্রফি ঢাকা ছাড়বে এবং পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে।


এই ক্যাটাগরির আরও নিউজ