• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
কুমিল্লা সাংস্কৃতিক জোটের কমিটি গঠন, সভাপতি, কনক, সাধারণ সম্পাদক শিশির কুমিল্লায় শুরু হামের টিকাদান অভিযান, সব শিশুই আসবে টিকার আওতায়- কুসিক প্রশাসক টিপু নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে উৎসবের আমেজ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে জেলা প্রশাসন পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে – প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণে সিটি প্রশাসকের মতবিনিময় বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পর্কে নেই : ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লায় আসছেন তারেক রহমান

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ২৬০ বার দেখা হয়েছে।
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা অনলাইন ডেস্ক –
নির্বাচনি প্রচারণায় আগামী ২৪ জানুয়ারি কুমিল্লা সফরে আসছেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
একই দিন বিকালে তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে টাউন হল মাঠ পরিদর্শন করেছেন বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ টিমসহ বিএনপির নেতারা। এ সময় সভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপন, জনসমাগম ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দলীয় সূত্র জানায়, কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। কুমিল্লার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করবেন বলে তারা আশা করেন। পরিদর্শনকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আগামী ২৪ জানুয়ারি তারেক রহমান কুমিল্লায় আসছেন। তারেক রহমানের আগমন নেতাকর্মী সমর্থক এবং ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করছে।
কুমিল্লাা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, তারেক রহমানের আগমনে ভোটের মাঠে গণজোয়র সৃষ্টি হবে। জেলার সব সংসদীয় আসনে আমাদের দলীয় প্রার্থীদের বিজয়ে সহায়ক ভূমিকা রাখবে। তাকে বরণ করতে হাজার হাজার নেতাকর্মী প্রস্তুতি নিচ্ছেন।

 


এই ক্যাটাগরির আরও নিউজ