• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
কুমিল্লা সাংস্কৃতিক জোটের কমিটি গঠন, সভাপতি, কনক, সাধারণ সম্পাদক শিশির কুমিল্লায় শুরু হামের টিকাদান অভিযান, সব শিশুই আসবে টিকার আওতায়- কুসিক প্রশাসক টিপু নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে উৎসবের আমেজ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে জেলা প্রশাসন পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে – প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণে সিটি প্রশাসকের মতবিনিময় বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পর্কে নেই : ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা নগরীতে ঘোড়া আতঙ্ক, হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট, ভোগান্তিতে নগরবাসী

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ২৫০ বার দেখা হয়েছে।
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

শুভাদ্র চৌধুরী – কুমিল্লা নগরীর আদালত পাড়া ও আশপাশে অবাধে চলাচল করা দুটি ঘোড়াকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘোড়াগুলো হঠাৎ উত্তেজিত হয়ে মানুষকে তাড়া করছে এবং কামড়ে আহত করছে।
সম্প্রতি আদালত প্রাঙ্গণে চলাচলের সময় কয়েকজন আইনজীবী ও সাধারণ পথচারী এসব ঘোড়ার কামড়ে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্বসংকেত ছাড়াই ঘোড়াগুলো আচরণে অস্বাভাবিকতা দেখাচ্ছে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এতে আদালত এলাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে গিয়ে নতুন ভোগান্তির মুখে পড়ছেন। কুমিল্লা সদর হাসপাতালে জলাতঙ্ক (র্যাবিস) ভ্যাকসিনের সংকট রয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। হাসপাতাল থেকে সময়মতো ভ্যাকসিন না পেয়ে অনেককে বাইরে থেকে বেশি দামে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে। কেউ কেউ স্বাভাবিক দামের তুলনায় দ্বিগুণ অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন।
শুধু ঘোড়ার কামড় নয়, প্রতিদিন কুকুর ও বিড়ালের কামড় বা আঁচড়ে আক্রান্ত বহু মানুষ সদর হাসপাতালে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় ভ্যাকসিন পাচ্ছেন না। ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় আইনজীবী ও সচেতন নাগরিকরা বলেন, অবাধে চলাচলকারী প্রাণীগুলোকে মানবিক উপায়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পর্যাপ্ত জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন তারা।
ডেপুটি সিভিল সার্জন সারোয়ার রেজা এ প্রসঙ্গে বলেন, জেলায় বর্তমানে জলাতঙ্ক ভ্যাকসিনের সংকট রয়েছে। জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হওয়ায় আক্রান্তদের ক্ষেত্রে সময়মতো ভ্যাকসিন গ্রহণ অত্যন্ত জরুরি।


এই ক্যাটাগরির আরও নিউজ