• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
⚡শিরোনামঃ
ত্রিকালদর্শী রাজনীতিবিদ শতাব্দীর মহীরূহ তারু মিয়া’র ৪০ তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণ টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল

কুমিল্লায় র‌্যাব কর্মকর্তা মোতালেবের দাফন সম্পন্ন

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৪৩৫ বার দেখা হয়েছে।
আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা – চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ (২০ জানুয়ারি) মঙ্গলবার রাতে কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের অলিপুর ভুঁইয়া পাড়া ইদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় র‌্যাব, পুলিশ সেনাবাহিনীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এর আগে চট্টগ্রামে প্রথম জানাজা শেষে নিহতের স্ত্রী, সন্তান ও পরিবারের লোকজন মরদেহ গ্রহণ করে কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মোতালেব হোসেন কুমিল্লার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের প্রয়াত আবদুল খালেক ভুইয়ার পুত্র। ৮ ভাই ৩ বোনের মধ্যে নিহত মোতালেব সবার ছোট।
তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তার বড় ছেলে সাকিব অনার্স প্রথম বর্ষ, মেয়ে শামীমা জান্নাত এসএসসি পরীক্ষার্থী ও ছোট মেয়ে মুনতাহা আক্তার ৫ম শ্রেণিতে পড়ে। তিনি বিজিবিতে যোগাদান করেন ১৯৯৩ সালে। গত দুই বছর আগে তিনি র‌্যাবে পোস্টিং নেন।


এই ক্যাটাগরির আরও নিউজ