• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
⚡শিরোনামঃ
বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হুমনাথ বান্ডারি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন কায়সার কুমিল্লায় নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী’র মরদেহ উদ্ধার

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ – কুমিল্লায় তারেক রহমান

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৩৯১ বার দেখা হয়েছে।
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির – বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য, বিএনপি সরকারে গেলে কী কাজ করবে, কী কী পরিকল্পনা রয়েছে এসব জনগণকে জানাতে হবে। আমরা নির্বাচনী জনসভায় এসবই জনগণের সামনে তুলে ধরছি। আমাদের কাজ হলো সরকারে গেলে বিএনপি কী করবে এসব বলা। আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিলে আমরা যেসব পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি এসব বাস্তবায়ন করবো।
রবিবার রাত সাড়ে ৮টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর পর তিনি ৯টার পরে কুমিল্লা সদর দক্ষিণে সুয়াগাজী ফুলতলী মাঠের জনসভায় যোগদেন। সুয়াগাজীর জনসভায় রাতের শীত উপক্ষো করে লাখো বিএনপির নেতাকর্মী ও সাধারন মানুষ তারেক রহমানকে দেখার জন্য ও তার বক্তব্র শোনার জন্য অবস্থান করেন।
কুমিল্লার জনসভায় তারেক রহমান বলেন, আমরা রাজনীতি করি, জনগণের কাছে আমাদের আসতেই হবে। মানুষকে ধোকা দিয়ে কখনো রাজনীতি করা যায় না। আমরা গত দুইদিন ধরে নির্বাচনী প্রচারণায় আমাদের পরিকল্পনার কথাগুলো বলে আসছি। বার বার এই পরিকল্পনারগুলোর কথাই বলছি, কারণ আপনাদের ভোটে যদি আল্লাহর রহমতে সরকার গঠন করে তাহলে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবো। আর আমদের পক্ষেই এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব, কেননা বিএনপি আগেও একাধিকবার সরকারে ছিল, দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে। তাই সেই অভিজ্ঞতার আলোকেই আমরা আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেব। কেননা, পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়নের মাধ্যমে কিভাবে এগিয়ে যাবে, এটা বিএনপি জানে।
বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা মা-বোনদের জন্য একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবো। এই ফ্যামেলি ককার্ডের মাধ্যমে আমরা কিছু সহযেগিতা করবো। অর্থাৎ প্রতি সপ্তাহেও যদি গ্রামের খেটে খাওয়া মা-বোনদের হাতে কিছু সহযোগিতা পাঠাতে পারি তাহলে এটাতো উপকার হবে। আমরা বলছি না, সব একেবারে দিও দেব, আমরা ধীরে ধীরে এগুবো। সরকারের বিভিন্ন সুবিধা সংগঠিতভাবে এক জায়গায় আনা হবে। যাতে সহযোগিতাটা অব্যাহত থাকে। আমরা কৃষক ভাইদের জন্যও কাজ করবো, তাদেরকেও কৃষক কার্ড দিবো। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছে, বীজ, কীটনাশক যাতে পৌঁছাতে পারি।
কুমিল্লাকে সবজির ভান্ডার উল্লেখ করে তারেক রহমান বলেন, কুমিল্লার এই অঞ্চলগুলোতে প্রচুর সবজি উৎপাদন হয়। এখানকার খাল, বিল বন্ধ হয়ে গেছে, চাষাবাদ করতে অনেক সমস্যা হয়, পানির সমস্যা হয়। ইনশাল্লাহ ১২ তারিখ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি খাল খনন করবো।
তিনি বলেন, যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে কিংবা নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। একইভাবে নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে এমন উদ্যোগও আমরা নেবো। আমরা মসজিদের ইমাম, মোয়াজ্জিনে সাহেবদের জন্য আমরা প্রতিমাসে সম্মানির ব্যবস্থা রাখবো।
ভোটের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ভোটের দিন ভোর থেকে ভোটকেন্দ্রে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, ভোটের দিন ভোরে ভোটকেন্দ্রে আসতে হবে। প্রয়োজনে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিজ নিজ ভোটকেন্দ্রের সামনে গিয়ে সবাই মিলে জামাত করে ফজরের নামাজ পড়তে হবে এবং সেখান থেকেই ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে। তারপর ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা কেন্দ্র ছাড়বেন না।
তারেক রহমান বলেন, যদি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিবেন। ইনশাল্লাহ বিএনপিকে অর্থাৎ ধানের শীষকে নির্বাচিত করলে আপনাদেরকে সাথে নিয়ে এদেশের খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে আমরা আপনাদের প্রত্যাশিত এবং আমরা দেশ নিয়ে যে পরিকল্পনাগুলো কথা বলেছি, সেই আলোকে বাংলাদেশ গড়বো। এসময় তিনি শ্লোগান তুলে বলেন-‘কবর কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
চৌদ্দগ্রামের জনসভায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের ধানের শীষের প্রার্থী কামরুল হুদা। চৌদ্দগ্রামের জনসভা শেষে তারেক রহমান রাত ৯টার পরে কুমিল্লা সদর দক্ষিণে সুয়াগাজী ফুলতলী মাঠের জনসভায় যোগদেন। সুয়াগাজীর জনসভা শেষে তিনি দাউদকান্দির জনসভায় বক্তব্য দেবেন।


এই ক্যাটাগরির আরও নিউজ