• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
ত্রিকালদর্শী রাজনীতিবিদ শতাব্দীর মহীরূহ তারু মিয়া’র ৪০ তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণ টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুমিল্লা সফর উপলক্ষে সংবাদ সম্মেলন

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ২৫০ বার দেখা হয়েছে।
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির –
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) কুমিল্লা সফর করবেন। তার এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে । বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর কুমিল্লা সফর সার্বিক প্রস্তুতি নিয়ে ২৮ জানুয়ারি (বুধবার) সকালে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স ংবাদ সরম্মলনে কুমিল্লা জামায়াতের নেতৃবৃন্দ জানান, সফরসূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। নেতারা আশা প্রকাশ করেছেন, এই সমাবেশে কুমিল্লা মহানগরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে এক লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে।
সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।
তিনি বলেন, জামায়াতে আমিরের আগমনকে ঘিরে জনসভা সফল করতে সাংগঠনিক, নিরাপত্তা ও শৃঙ্খলাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কুমিল্লা সফরের অংশ হিসেবে পরদিন ৩১ জানুয়ারি জামায়াতে আমির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আরও একটি জনসভায় অংশগ্রহণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন,
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো মোছলেহ উদ্দিন,
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান, বাংরাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সুলাইমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন,মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য আমীর হোসাইন ফরায়েজী, ভিপি মজিবুর রহমান,
ছাত্রশিবির মহানগরী সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত।নেতারা জানান, উভয় জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।


এই ক্যাটাগরির আরও নিউজ