• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
কুমিল্লা সাংস্কৃতিক জোটের কমিটি গঠন, সভাপতি, কনক, সাধারণ সম্পাদক শিশির কুমিল্লায় শুরু হামের টিকাদান অভিযান, সব শিশুই আসবে টিকার আওতায়- কুসিক প্রশাসক টিপু নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে উৎসবের আমেজ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে জেলা প্রশাসন পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে – প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণে সিটি প্রশাসকের মতবিনিময় বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পর্কে নেই : ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লার পাঁচথুবীতে বিএনপির নির্বাচনী জনসভা

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ২৭৬ বার দেখা হয়েছে।
আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা – কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নের ১, ২, ৩ ও ৭নং ওয়ার্ডের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বামইল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা–৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হক চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি মোস্তফা জামান এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম।
সভায় সভাপতিত্ব করেন ৫নং পাঁচথুবী ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলাম।
এ সময় স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসমর্থন গড়ে তোলার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরও নিউজ