• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
⚡শিরোনামঃ
কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণ টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচিত হলে কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা জামায়াত আমিরের

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৩০২ বার দেখা হয়েছে।
আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কুমিল্লাকে সবার আগে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউন হল মাঠে ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকার গঠন করলে কুমিল্লাকে সবার আগে বিভাগ করা হবে। এটি কুমিল্লাবাসীর ন্যায্য দাবি। এ দেশ এখনও পুরোপুরি সভ্য রাষ্ট্রে পরিণত হয়নি। সভ্য দেশে চাঁদাবাজি থাকবে না। আমরা যুবকদের বলব, চাঁদাবাজি ছেড়ে সৎ পথে ফিরে আসুন। আল্লাহ তায়ালা আমাদের যে রিজিক দিয়েছেন, আমরা তা ভাগাভাগি করে খাব। আমরা ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করব না। বেকার ভাতা দিয়ে দেশের যুবকদের অসম্মান করতে চাই না। তারা ফ্যাসিবাদমুক্ত দেশের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে ভাতা পাওয়ার জন্য নয়। আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সম্মানিত করব।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম, এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এছাড়া জাগপার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বক্তব্য দেন।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লার বিভিন্ন আসনের প্রার্থীরা এবং দলীয় ও সহযোগী সংগঠনের নেতারা।


এই ক্যাটাগরির আরও নিউজ