• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
⚡শিরোনামঃ
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ- শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বসবাস উপযোগী শহর গড়তে কুমিল্লাবাসীর প্রতি চেয়ারম্যান উৎবাতুল বারী আবু’র বার্তা ত্রিকালদর্শী রাজনীতিবিদ শতাব্দীর মহীরূহ তারু মিয়া’র ৪০ তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণ টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি

একটিবার আমাকে নির্বাচিত করে পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দিন – মনিরুল হক চৌধুরীর

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৫৪৯ বার দেখা হয়েছে।
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা – কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বুধবার দিনব্যাপী গণসংযোগ, নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছেন। এসময় তিনি জনগনের জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিএনপির পরিকল্পনা সকলের মাঝে তুলে ধরেন। দিনব্যাপী এসব গণসংযোগে নারী-পুরুষসহ সকল শ্রেণির মানুষের ঢল নামে।

রোববার (০১ ফেব্রুয়ারী) সকালে নগরীর নানুয়ারদিঘী, দিগম্বরীতলা, চকবাজার, গাংচর, মোগলটুলি, রাজগঞ্জে ধানের শীষের গণসংযোগ করেন মনিরুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীসহ নেতাকর্মীরা।

বিকেলে সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের ধনুয়াখলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। সন্ধ্যায় উত্তর দুর্গাপুর ইউনিয়নের সাবেনগনগর এবং বাদ এশা নগরীর ছোটরা এলাকায় পৃথক জনসভায় বক্তব্য রাখেন।
গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদস্য হাজী সিদ্দিকুর রহমান দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ভিপি আব্দুল্লাহসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের যেমন দেশ নিয়ে পরিকল্পনা রয়েছে, স্বপ্ন রয়েছে। ঠিক তেমনি কুমিল্লা নিয়ে আমার পরিকল্পনা রয়েছে। আগামীকাল টাউনহলে আমি সেই স্বপ্ন ও পরিকল্পনার কথা বলবো, আপনাদের দাওয়াত, আপনারা শুনতে আসবেন৷ আমি কুমিল্লা নিয়ে পরিকল্পনার কথা বই আকারে প্রকাশ করেছি। একটিবার আমাকে নির্বাচিত করে সে সকল পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দিন।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে কুমিল্লা সিটি করপোরেশনকে সম্প্রসারিত করে উত্তরে পাঁচথুবী আমড়াতলী, দক্ষিণে বাঘমারা, পশ্চিমে ক্যান্টনমেন্ট আর পূর্বে সীমান্ত পর্যন্ত বর্ধিত করা হবে। এই মহানগরকে শ্রেষ্ঠ মহানগরে রূপান্তর করবো ইনশাআল্লাহ।

মনিরুল হক চৌধুরী বলেন, আমাকে একটি ভোট দিয়ে বিজয়ী করুন, আমি জীবন দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অতীতের ন্যায় আর কখনো অধিকার থেকে বঞ্চিত হতে হবে না

পড়াশোনার মান বৃদ্ধি নিয়ে তিনি বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজের শাখা বাড়াতে হবে। যাতে মানুষ তাদের অধীকার, তাদের সেবা ঘরে বসে গ্রহন করতে পারে।

নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের মা বোনেরা সারাজীবন পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে অবহেলিত হয়। তাদেরকে নিয়ে বিএনপি এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যাতে তারা তাদের প্রয়োজনে নিজের খুশিমত খরচ করতে পারে। আমরা আমাদের মা বোনেদেরকে এগিয়ে নিতে তাদের জন্য কর্মক্ষেত্র বৃদ্ধি করা হবে।


এই ক্যাটাগরির আরও নিউজ