• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
ত্রিকালদর্শী রাজনীতিবিদ শতাব্দীর মহীরূহ তারু মিয়া’র ৪০ তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণ টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল

ধানের শীষের পক্ষে ১০ নং ওয়ার্ডে ছাত্রদলের লিফলেট বিতরণ

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ২৬৬ বার দেখা হয়েছে।
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা –  :  কুমিল্লা মহানগরীর ১০ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরির পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা মহানগর ছাত্রদল। ১ ফেব্রুয়ারি রবিবার দিনব্যাপি প্রচারণায় অংশ নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাখাওয়াত আলী সুজার, কুমিল্লা মহানগর ছাত্রদলের সংগ্রামী সভাপতি নাহিদুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন উল আজমি কাফি, আহসান রাব্বিসহ কুমিল্লা মহানগর, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। জননেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরির নেতৃত্বে কুমিল্লার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ছাত্রদল মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


এই ক্যাটাগরির আরও নিউজ