• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
⚡শিরোনামঃ
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হুমনাথ বান্ডারি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন কায়সার কুমিল্লায় নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী’র মরদেহ উদ্ধার কুমিল্লা সাংস্কৃতিক জোটের কমিটি গঠন, সভাপতি, কনক, সাধারণ সম্পাদক শিশির কুমিল্লায় শুরু হামের টিকাদান অভিযান, সব শিশুই আসবে টিকার আওতায়- কুসিক প্রশাসক টিপু নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে উৎসবের আমেজ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মানুষ একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ চায়, কুমিল্লা দুর্গাপুরে কাজী দ্বীন মোহাম্মাদ

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ২০৪ বার দেখা হয়েছে।
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা – কুমিল্লা সদর উপজেলার ৩নং দূর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নে, ১১ দলীয় ঐক্যবদ্ধ জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

কুমিল্লা সদর উপজেলার ৩নং দূর্গাপুর জনসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, ইফতেখার আলম ভুঁইয়া, বিজয়পুর ইউনিয়ন আমীর মমিনুল ইসলাম মজুমদারসহ স্থানীয় নেতাকর্মীরা।সভায় মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল বলেন, প্রায় পয়তাল্লিশজন ঋণখেলাপীর এগার হাজার কোটি টাকার বেশি ঋণের দায়ে দেশ আজ বিপর্যস্ত। তিনি দাবি করেন, তাদের জোটের কোনো প্রার্থী ঋণখেলাপী নন এবং তারাই একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম হবেন।
মাওলানা মাহবুবুর রহমান বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা সাধারণ মানুষই প্রতিহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, মানুষ একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ চায়। কিন্তু চৌদ্দগ্রামে হামলা, আহত ও শহীদের ঘটনা সেই চাওয়ার পরিপন্থী। জুলাই বিপ্লবের রক্তের দাগ এখনো শুকায়নি উল্লেখ করে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলার বিচার অবশ্যই হতে হবে।

জনসভায় কুমিল্লা সদর উপজেলার ৩নং দূর্গাপুর ইউনিয়নের আপামর জনসাধারন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও নিউজ