• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
⚡শিরোনামঃ
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হুমনাথ বান্ডারি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন কায়সার কুমিল্লায় নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী’র মরদেহ উদ্ধার কুমিল্লা সাংস্কৃতিক জোটের কমিটি গঠন, সভাপতি, কনক, সাধারণ সম্পাদক শিশির কুমিল্লায় শুরু হামের টিকাদান অভিযান, সব শিশুই আসবে টিকার আওতায়- কুসিক প্রশাসক টিপু নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে উৎসবের আমেজ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নির্বাচিত হলে সাংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো- মনিরুল হক চৌধুরী

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ২০১ বার দেখা হয়েছে।
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা -কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন আমি নির্বাচিত হলে সাংসদে গিয়ে প্রথম দাবি তুলবো কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আমি বিশ্বাস করি কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপাচার কমে যাবে।

মজ্ঞলবার দূপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, আমরা শুধু আধুনিক শিক্ষার দিকে ধাবিত হতে হতে ইসলামী জ্ঞান থেকে ছেলে-মেয়েদের দূরে সরিয়ে দিচ্ছি। প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েরা ঠিকমতো কোরআন পড়তে জানে না, নামাজ পড়তে জানে না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে এবিষয়ে আমি ইতিমধ্যে প্রস্তাব করেও ফেলেছি। ওনি এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়েছে এবং দ্বীন, দেশ ও জনগনের কল্যানে সকল পদক্ষেপকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি আরো বলেন, মসজিদের খতিব ও মুয়াজ্জিনরা সবচেয়ে অবহেলিত। দেশের সকল মসজিদের খতিব ও মুয়াজ্জিনকে সরকারী বেতনকাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠণ করলে, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করা হবে।
মনিরুল হক চৌধুরী বলেন, আলেমরা এদেশের সম্পদ। আলেমদের উপর কোন আঘাত সহ্য করা হবে না। আলেম যে দলের যে মতেরই হোক তাদের রক্ষা করা নিরাপত্তা দেয়া আমাদের সকলের দায়িত্ব।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমী মাদরাসার সভাপতি আল্লামা নুরুল হক। সঞ্চালনায় ছিলেন, মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী ও সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, রাণির বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা মুনির হুসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মোতাহের হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরও নিউজ