• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র

মা-বোনেরা আমাকে একবার সুযোগ দিন আমি ভোটের মূল্য দেব-মনিরুল হক চৌধুরী

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৩৯১ বার দেখা হয়েছে।
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা – কুমিল্লা–৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও হুইপ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন,
“কুমিল্লায় একটি খাল নেই, একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নেই—তাহলে কীভাবে পয়োনিষ্কাশন হবে? একটি নগরীকে মেট্রোপলিটন হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পিত অবকাঠামো দরকার।”
তিনি বলেন আরোও বলেন,  পৌরসভা থেকে সিটি করপোরেশন হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। “কুমিল্লা আজ ধ্বংসের মুখে। আমি এমন একটি উদ্যোগ নিতে চাই, যাতে কুমিল্লা একটি আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য শহরে পরিণত হয়।”

তিনি আরও বলেন, “তারেক রহমান একজন ইস্পাতের মতো শক্ত নেতা। তার নেতৃত্বে কুমিল্লাকে ‘ইন্ডিকেটেড ওয়েতে’ পরিকল্পিতভাবে সম্প্রসারণ করতে হবে। নতুন প্রজন্ম শুধু ছাত্র নয়—তারা আগুনের ফুলকি। মা-বোনেরা বহুবার ভোট দিয়েছেন, এবার আমাকে একবার সুযোগ দিন। আমি আপনাদের ভোটের প্রকৃত মূল্য দেব।”
সভায় উপস্থিত সাধারণ মানুষ মনিরুল হক চৌধুরীর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনে তাঁর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
কুমিল্লা মহানগর বিএনপির ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদীর সভাপতিত্বে বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা নগরীর বাদুরতলা ওয়াইডব্লিউসিএ স্কুল প্রাঙ্গণে আয়োজিত  ধানের শীষের  উঠান বৈঠকে কুমিল্লা মহানগরের ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, আধুনিক ও বাসযোগ্য কুমিল্লা গড়ে তুলতে মনিরুল হক চৌধুরীর অভিজ্ঞতা ও নেতৃত্ব অপরিহার্য। একজন মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি সবসময় কুমিল্লার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি  উদবাতুল বারী আবু,  সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা, ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও ১০ নম্বর ওয়ার্ডের নির্বাচনী পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আতিক সেলিম রুবেল বক্তব্য রাখেন।

 


এই ক্যাটাগরির আরও নিউজ