• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
কুমিল্লা সাংস্কৃতিক জোটের কমিটি গঠন, সভাপতি, কনক, সাধারণ সম্পাদক শিশির কুমিল্লায় শুরু হামের টিকাদান অভিযান, সব শিশুই আসবে টিকার আওতায়- কুসিক প্রশাসক টিপু নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে উৎসবের আমেজ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে জেলা প্রশাসন পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে – প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণে সিটি প্রশাসকের মতবিনিময় বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পর্কে নেই : ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লায় অপহরণের পর নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ২২৮ বার দেখা হয়েছে।
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা -কুমিল্লা মহানগরীর আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া পাসপোর্ট রোড খালপাড় এলাকায় এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে। নিহত মারুফ মিয়া (১৮) নেত্রকোনা জেলার মশুয়া গ্রামের আওলাত মুন্সীর ছেলে।

স্থানীয় ও সহকর্মী সূত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দুই যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খালপাড় এলাকার একটি আবাসিক ভবনের নির্মাণস্থলে প্রবেশ করে। তারা মারুফ মিয়াসহ চার শ্রমিককে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ভবনের বাইরে আরও কয়েকজন উপস্থিত থাকলেও কেউ তাদের উদ্ধার করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ।
আহতদের হাসপাতালে না নিয়ে ভবনের ঠিকাদার ও বাড়ির মালিক স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। সহকর্মীরা জানান, বিচার না হলে কাজ করবেন না বলে জানালে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
শ্রমিক শামসুল হক বলেন, আমরা চারজনই নেত্রকোনা থেকে কাজের জন্য কুমিল্লায় এসেছি। রাতের বেলা ডিবি পরিচয়ে দুইজন এসে আমাদের রুমে ঢুকে রড দিয়ে মারধর করে। পরে মালিককে জানালে তিনি ওষুধ কিনে দেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে মারুফ মারা গেলে আমাদের তিনজনকে একটি রুমে আটকে রাখা হয়। এরপর মরদেহ অ্যাম্বুলেন্সে করে কোথায় নেওয়া হয়েছে, আমরা জানি না।
অভিযোগ রয়েছে, মারুফের মৃত্যু নিশ্চিত হওয়ার পর বাড়ির মালিক ও সংশ্লিষ্টরা কাউকে না জানিয়ে অ্যাম্বুলেন্সে করে মরদেহ সরিয়ে নেন।
খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ও সদর সার্কেলের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তিন শ্রমিককে উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত মরদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি জানান, আমরা আসামিদের শনাক্ত ও মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এই ক্যাটাগরির আরও নিউজ