• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র

কুমিল্লা সদর আসনে ইতিহাস সৃষ্টি করে ধানের শীষের বিজয় হবে – ইউসুফ মোল্লা টিপু

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৩৭১ বার দেখা হয়েছে।
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির – কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মানবীক সংগঠক ইউসুফ মোল্লা টিপু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর আসনে ইতিহাস সৃষ্টি করবে বিএনপি  ।  নির্বাচনকে সামনে রেখে তিনি এ আশাবাদ ব্যক্ত করে বলেন, কুমিল্লা সদর আসনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়ী হবে।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রেখে আসছেন ইউসুফ মোল্লা টিপু। করোনা মহামারীর সময় তিনি প্রতিষ্ঠা করেন মানবিক সংগঠন ‘বিবেক’। এই সংগঠনের ব্যানারে করোনায় আক্রান্তদের চিকিৎসা সহায়তা, খাদ্য বিতরণ এবং মৃতদের দাফন কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসা কুড়ায়।

ইউসুফ মোল্লা টিপু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা সদর আসনে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিএনপির নেতাকর্মীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচনী উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। “জনগণ পরিবর্তন চায়। ধানের শীষ প্রতীকই সেই পরিবর্তনের প্রতীক। আমি বিশ্বাস করি, বিপুল ভোটে জয় আমাদের হবে।”।

তিনি বলেন, কুমিল্লার মানুষ যুগযুগ ধরে বঞ্চিত, প্রাচীন কুমিল্লার মানুষের কোন প্রকার নাগরীক সুবিধা নেই। সেই বঞ্চনা থেকে মানুষকে বের করে আনতে হবে, বিএনপির বিজয়ের মধ্যদিয়ে আমরা কুমিল্লাকে পরিবর্তন করবো ইনাশাল্লাহ।


এই ক্যাটাগরির আরও নিউজ