• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
ত্রিকালদর্শী রাজনীতিবিদ শতাব্দীর মহীরূহ তারু মিয়া’র ৪০ তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণ টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল

কুমিল্লার তিতাসে ফেরিঘাটে অস্ত্র উদ্ধার

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৪৩৩ বার দেখা হয়েছে।
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা – কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।  ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের সময় অভিযান চালায় যৌথবাহিনী।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫টি ইস্টানগান, ৪টি থানায় ব্যবহৃত লোডার বা কার্তুজ, ৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন, ৮টি পিস্তলের খালি অ্যামুনিশন এবং ১টি পিস্তলের ফায়ারিং পিন উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা সৃষ্টি করার উদ্দেশ্যে এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলেও ধারণা করা হচ্ছে।

অভিযানটি তিতাস আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানি দল পরিচালনা করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয়রা বলছেন, এই অভিযান এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই ক্যাটাগরির আরও নিউজ