• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
⚡শিরোনামঃ
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হুমনাথ বান্ডারি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন কায়সার কুমিল্লায় নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী’র মরদেহ উদ্ধার কুমিল্লা সাংস্কৃতিক জোটের কমিটি গঠন, সভাপতি, কনক, সাধারণ সম্পাদক শিশির কুমিল্লায় শুরু হামের টিকাদান অভিযান, সব শিশুই আসবে টিকার আওতায়- কুসিক প্রশাসক টিপু নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে উৎসবের আমেজ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নাঙ্গলকোট প্রেসক্লাবে’র ইফতার মাহফিল

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ১৫৯ বার দেখা হয়েছে।
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা’র নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা অধ্যক্ষ মরহুম সায়েম মাহবুব ও সাবেক সভাপতি মরহুম এ.এফ.এম শোয়ায়েব স্মরণে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী।

নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক যুগ্ম মহাসচিব শহীদ উল্লাহ মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি সভাপতি আবুল কালাম, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ, পৌরসভা যুবদল সাবেক সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল, উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, সমাজ সেবক মুফতি সাজ্জাদ হোসাইন রাহাত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজী, ডিজিএফআই কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ মজুমদার স্বপন, নাঙ্গলকোট প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক সম্পাদক বারী উদ্দিন আহমেদ বাবর, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, সদস্য মাস্টার সোহরাব হোসেন, ত্বোহা হাছান ভূঁইয়া স্বাধীন, শেহাব উদ্দিন খন্দকার, সাফায়েত উল্লাহ মিয়াজী, সাংবাদিক ইলিয়াস হোসেন, মিলন ভূঁইয়া, রাশেদ হোসাইন, মানজারুল ইসলাম শিহাব প্রমুখ।


এই ক্যাটাগরির আরও নিউজ