• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র

মশক নিধনে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে – কুসিক প্রশাসক টিপু

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৪৫২ বার দেখা হয়েছে।
আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬

কুমিল্লার কথা : কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা নগরীকে মশামুক্ত নগরীতে পরিণত করতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছেন।

তিনি বলেছেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই নগরবাসীকে মশার উপদ্রব থেকে মুক্ত করা হবে। নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে।

কুমিল্লা টাউন হল মাঠে মশক নিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক টিপু বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এই বিশেষ কর্মসূচি শুরু করেছে। সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত ফগিং, লার্ভিসাইডিং এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হবে।

তিনি আরও বলেন, কুমিল্লা শহরে মশার উপদ্রব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ধারাবাহিকভাবে মশক নিধন কার্যক্রম চালানো হবে। যতদিন পর্যন্ত মশার অস্তিত্ব থাকবে, ততদিন এই অভিযান অব্যাহত থাকবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত জরুরি। বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, ড্রেন ও নালা-নর্দমা নিয়মিত পরিস্কার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে সবাইকে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, প্রকৌশলী আবু সায়েমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরও নিউজ