• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র

কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৪৩৯ বার দেখা হয়েছে।
আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা থেকে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে অভিযানে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন । সড়ক ও জনপদ বিভাগ জানায়, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিয়ন্ত্রণে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে আগে থেকেই সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানোয় তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় বুড়িচং উপজেলা প্রশাসনের সহায়তায় সওজের কর্মকর্তারা তিনটি বুলডোজার নিয়ে নিমসার বাজারের সড়কের দুই পাশে অভিযান চালান । এ সময় মহাসড়কের দুই পাশ থেকে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গৌরীপুর সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা জানিয়েছেন, মহাসড়কের স্বাভাবিক গতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে । এই অভিযানের উচ্ছেদ দীর্ঘায়িত করতে মহাসড়কে সার্ভিস লেন করার কথাও জানান তিনি ।


এই ক্যাটাগরির আরও নিউজ