• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ- শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বসবাস উপযোগী শহর গড়তে কুমিল্লাবাসীর প্রতি চেয়ারম্যান উৎবাতুল বারী আবু’র বার্তা ত্রিকালদর্শী রাজনীতিবিদ শতাব্দীর মহীরূহ তারু মিয়া’র ৪০ তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণ টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি

নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে উৎসবের আমেজ

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৪৭৬ বার দেখা হয়েছে।
আপডেট: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির: বাঙলা বর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে সারাদেশের ন্যায় ঐতিহ্যের কুমিল্লায়ও ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কুমিল্লায় পহেলা বৈশাখের দিন সকাল থেকেই বর্নাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বর্ষবরণ, শোভাযাত্রা, বৈশাখী মেলা, পান্তা-ইলিশ, এবং হালখাতা উদযাপনের মাধ্যমে বাঙালি সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে।
কুমিল্লায় বাঙলা নববর্ষের মূল অনুষ্ঠানটি আয়োজক কুমিল্লা সাংস্কৃতিক জোট। বিগত ২৫ বছর ধরে সংগঠনটি বাঙলা নববর্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজক। কুমিল্লার পুরাতন নতুন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সংগঠকরা সাংস্কৃতিক জোটের সাথে বাঙলা নববর্ষের অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়াও কুমিল্লায় অলাদাভাবে কুমিল্লা জেলা প্রশাসন, নাগরীক ফোরাম, যাত্রী, সংলাপ, কুমিল্লা ক্লাব সহ বিভিন্ন সংগঠন নববর্ষ উদযাপরে ব্যপক প্রস্তুতি নিয়েছে।
নববর্ষে মূল আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা। পহেলা বৈশাখে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে শোভাযাত্রা বের হবে, শেষ হবে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রঙ্গনে, সেখানে আপ্যায়ন শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে কুমিল্লা শিল্পকলা একাডেমির শিল্পীরা। কুমিল্লা সাংস্কৃতিক জোট শোভাযাত্রা বের করবে কুমিল্লা নগর উদ্যান থেকে। জোটের অনুষ্ঠানে থাকবে লোকজ আয়োজন ও বৈশাখী মেলা। কুমিল্লার ব্যবসায়ীরা পুরনো বছরের হিসাব বন্ধ করে নতুন বছর নতুন হিসাব খোলেন, যা ব্যবসার ঐতিহ্যবাহী প্রথা।


এই ক্যাটাগরির আরও নিউজ