• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হুমনাথ বান্ডারি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন কায়সার

কুমিল্লায় নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী’র মরদেহ উদ্ধার

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৪০৩ বার দেখা হয়েছে।
আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির : কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বুলেট বৈরাগী (৩৫) কুমিল্লা নগরীর পানপট্টি এলাকার সুশীল বৈরাগীর ছেলে।

শনিবার (২৫ এপ্রিল) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তিনি চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন। সর্বশেষ পরিবারের সঙ্গে তার কথা হয় রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে, তখন তিনি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান।

এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।


এই ক্যাটাগরির আরও নিউজ