• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ- শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বসবাস উপযোগী শহর গড়তে কুমিল্লাবাসীর প্রতি চেয়ারম্যান উৎবাতুল বারী আবু’র বার্তা ত্রিকালদর্শী রাজনীতিবিদ শতাব্দীর মহীরূহ তারু মিয়া’র ৪০ তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণ টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি

গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম- হাজী ইয়াছিন

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৬৬০ বার দেখা হয়েছে।
আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির
গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালির বাজার উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ জানুয়ারি ) কালির বাজার এলাকায় আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। কালির বাজার উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এর সভাপতিত্বে দোয়ার মাহফিলে কালির বাজার দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রাম বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অনুপ্রেরণা জোগাবে।” তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরও নিউজ