• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র

দেবীদ্বারে সেনা অভিযানে নারীসহ চিহ্নিত মাদক কারবারি আটক

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ১৮৮ বার দেখা হয়েছে।
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

দেবীদ্বার প্রতিনিধি – কুমিল্লার দেবীদ্বারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২২৮ পিস ইয়াবা, নগদ ৩৫ হাজার ৭০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দসহ নারীসহ ৫ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে দেবীদ্বার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাসুদের নেতৃত্বে একদল সেনা সদস্য এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় তাদের বিরুদ্ধে মামলা (মামলা নং- ১৯) দায়ের করা হয়। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে আসামিদের কুমিল্লা আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন,- দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের সাহেব আলী মেম্বারের বাড়ির ইসমাইল হোসেনের ছেলে বিল্লাল হোসেন বিল্লু (৩৫) ও তার ছোট ভাই মো. জালাল উদ্দিন পিন্টু (২৮), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক (মনু মেম্বার)’র ছেলে মো. মহসীন মিয়া (৫২), তার স্ত্রী আমেনা আক্তার (৪৫) এবং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে মো. পাভেল মিয়া (২৩)।
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মতিন জানান, সেনা অভিযানে আটককৃত মহসীনের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার ৭০০ টাকা, বিল্লুর কাছ থেকে ৫৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল, জালালের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, আমেনা আক্তারের কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং পাভেলের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রি ছাড়াও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও অবৈধ দখলসহ নানা অভিযোগ রয়েছে। জব্দকৃত মালামালের সিজার তালিকা প্রস্তুত করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও নিউজ