• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হুমনাথ বান্ডারি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন কায়সার কুমিল্লায় নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী’র মরদেহ উদ্ধার

কুমিল্লা জেলায় ৩৪৩ চিহ্নিত সন্ত্রাসী-চাঁদাবাজের তালিকা তৈরি, গ্রেফতারে চলছে অভিযান

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৪৮১ বার দেখা হয়েছে।
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি আসনে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা, নাশকতা ও বিশৃঙ্খলা তৈরি করতে পারে এমন ৩৪৩ জন সন্ত্রাসী ও চাঁদাবাজের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, সর্বশেষ ৩৪৩ জনের তালিকা তৈরি করে তাদেরকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য ও পর্যালোচনা করে এই তালিকায় আরও নাম অন্তর্ভূক্ত হচ্ছে। তালিকায় অস্ত্রধারী, চাঁদাবাজ, নাশকতাকারী ও বিভিন্ন মামলার আসামি রয়েছে যারা নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, এসব সন্ত্রাসীদের গ্রেফতারে সেনাবাহিনী ও র‌্যাব সহযোগিতা করছে। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধারসহ এসব সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। এর বাইরেও এক জেলা থেকে অন্য জেলায় সন্ত্রাসীদের আনাগোনা নজরদারিতে রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে সন্ত্রাসীরা যাতে অবৈধ অস্ত্র দেশে নিয়ে আসতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।পুলিশ সুপারের কার্যালয়ের তথ্যমতে, দাগি সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিষয়ে নিশ্চিত হয়েই তালিকা প্রকাশ করা হয়। এসব তালিকা ধরেই অস্ত্র উদ্ধারসহ তাদের গ্রেফতারে আরও অভিযান চালানো হবে। তালিকাভুক্ত সন্ত্রাসীর মধ্যে সর্বাধিক ৩১ জন চৌদ্দগ্রামে। কোতোয়ালিতে ৮ জন সন্ত্রাসী ও ১০ জন চাঁদাবাজ, সদর দক্ষিণ থানায় ৮ জন চাঁদাবাজ ও ৭ জন সন্ত্রাসী, চৌদ্দগ্রাম থানায় ৫ জন চাঁদাবাজ ও ২৬ জন সন্ত্রাসী। নাঙ্গলকোটে ৪ জন চাঁদাবাজ ও ৪ জন সন্ত্রাসী। লাকসামে ৯ জন সন্ত্রাসী ও ৪ জন চাঁদাবাজ। মনোহরগঞ্জে আছে ৩০ জন সন্ত্রাসী। ব্রাহ্মণপাড়ায় ৬ জন সন্ত্রাসী ও ৩ জন চাঁদাবাজ। বরুড়ায় ১৮ জন সন্ত্রাসী ও ৮ জন চাঁদাবাজ। চান্দিনায় ১২ জন সন্ত্রাসী ও ১০ জন চাঁদাবাজ। দাউদকান্দিতে ১০ জন সন্ত্রাসী ও ১০ জন চাঁদাবাজ। তিতাসে সন্ত্রাসী ও চাঁদাবাজ ১১ জন, হোমনায় ১২ জন সন্ত্রাসী ও ৪ জন চাঁদাবাজ। মেঘনায় ৬ জন চাঁদাবাজ ও ৩ জন সন্ত্রাসী। মুরাদনগরে ২২ জন সন্ত্রাসী ও চাঁদাবাজ। দেবিদ্বারে ৯ জন সন্ত্রাসী। বাঙ্গরা বাজারে ৯ জন সন্ত্রাসী ও চাঁদাবাজ। তবে লালমাই ও বুড়িচংয়ের সন্ত্রাসী-চাঁদাবাজের তালিকা দেওয়া হয়নি। এছাড়া জেলার বিভিন্ন থানায় আছে আরও অন্তত ৭৯ জন সন্ত্রাসী।


এই ক্যাটাগরির আরও নিউজ