• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
ত্রিকালদর্শী রাজনীতিবিদ শতাব্দীর মহীরূহ তারু মিয়া’র ৪০ তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণ টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল

আজ পবিত্র শবে বরাত- সৌভাগ্যের রজনী

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৩২৯ বার দেখা হয়েছে।
আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লার কথা – আজ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবেবরাত। হিজরি সনের ১৪ শাবান রাত লাইলাতুল মুবারাকা বা বরকতময় এক পবিত্র রজনি। মহান আল্লাহ রব্বুল আলামিন এ রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন এ রাতে মানুষের জন্ম-মৃত্যু ও আমল অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারণ করা হয়।

তাই মুসলিম বিশ্বে পবিত্র এ রাতটি সৌভাগ্য রজনি হিসেবে পালিত হয়ে থাকে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও মহান আল্লাহর রহমত, বরকত ও সন্তুষ্টিলাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকারসহ বিভিন্ন ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি পালন করে থাকেন। ’

শবেবরাত শব্দটি ফারসি থেকে বাংলায় এসেছে। ফারসিতে শব অর্থ রাত। বরাত অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে ‘লাইলাতুল মুবারাকা’। হাদিস শরিফে রাতটিকে ‘লাইলাতুল নিসফে শাবান’ বা শাবান মাসের অর্ধাংশের দিবাগত রাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ১৪ শাবান দিবাগত রাতটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। হাদিসের বর্ণনামতে মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহলাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকবেন।

অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন। পাশাপাশি পিতা-মাতার কবরসহ বিভিন্ন বুজুর্গের মাজার জিয়ারত করবেন। আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন।
পবিত্র শবেবরাত উপলক্ষে অনেকে আত্মীয় ও প্রতিবেশীর হক আদায়ের মানসে বাড়িতে হালুয়া-রুটিসহ উপাদেয় খাবার তৈরি এবং আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করবেন। এ ছাড়া পবিত্র শবেবরাত মুসলমানদের কাছে নিয়ে আসে পবিত্র রমজানের আগমনি বার্তাও। শাবান মাসের ১৪ দিন পরই আসে পবিত্র রমজান মাস। তাই শবেবরাতেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।


এই ক্যাটাগরির আরও নিউজ