• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
⚡শিরোনামঃ
ত্রিকালদর্শী রাজনীতিবিদ শতাব্দীর মহীরূহ তারু মিয়া’র ৪০ তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণ টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল

তারুণ্যদীপ্ত রাকিব এখন নির্বাচনী মাঠের আলোচনায়

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৩০৯ বার দেখা হয়েছে।
আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির – কুমিল্লা সদর-৬ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় সবচেয়ে আলোচিত নাম আমিরুল পাশা সিদ্দিকী রাকিব। মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে তিনি দীর্ঘ ১৭ বছর ধরে মিথ্যা মামলার বোঝা নিয়ে আদালত, কারাগার ও বন-জঙ্গলে সময় কাটিয়েছেন। সেই সংগ্রামী জীবন তাকে স্থানীয় তরুণদের কাছে প্রতিরোধের প্রতীক ও প্রেরণার উৎসে পরিণত করেছে।

রাকিবের এক ডাকে হাজারো নেতাকর্মী মাঠে নেমে আসেন। তিনি বলেন, “আমি হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিনের কর্মী হিসেবে গর্ববোধ করি। তিনি আমাদের শিখিয়েছেন সত্যের পক্ষে দাঁড়াতে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে।”

ইয়াছিন ভাইয়ের মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে রাকিব বলেন, “দলীয় হাইকমান্ডের নির্দেশে নিশ্চিত বিজয় জেনেও মনোনয়ন প্রত্যাহার করে ইয়াছিন ভাই বড় মনের পরিচয় দিয়েছেন। আমরা আশা করি দল তাকে যথাযথ মূল্যায়ন করবে।”

বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর পক্ষে বিদ্রোহী প্রার্থী হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন মনোনয়ন প্রত্যাহার করেছেন। দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর পাশে দাঁড়ান। এর ফলে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরাও ধানের শীষ প্রতীকের জন্য মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। রাকিবের নেতৃত্বে কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দলের তরুণ কর্মীরা সদর আসনের প্রতিটি অলিগলিতে দিন-রাত মাঠে থেকে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, “আমরা সদর আসন বিপুল ভোটে জয়ী হয়ে জনাব তারেক রহমানকে উপহার দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”

এই আসনে বিএনপির প্রচারণায় রাকিবের নেতৃত্ব তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিদ্রোহী প্রার্থীর সরে দাঁড়ানো এবং ঐক্যবদ্ধ প্রচারণা বিএনপিকে নির্বাচনী মাঠে আরও শক্তিশালী করেছে।


এই ক্যাটাগরির আরও নিউজ