• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
⚡শিরোনামঃ
নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে উৎসবের আমেজ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে জেলা প্রশাসন পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে – প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণে সিটি প্রশাসকের মতবিনিময় বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পর্কে নেই : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ মশক নিধনে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে – কুসিক প্রশাসক টিপু

মাদকমুক্ত সমাজ, শিক্ষা ব্যবস্থার সংস্কার, উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানে গুরুত্ব দেওয়া হবে – কাজী দ্বীন মোহাম্মদ

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ২৩০ বার দেখা হয়েছে।
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

কুমিল্লার কথা – কুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর বায়তুল হামদের সামনে বিশাল মহিলা সমাবেশ, সাতওরা (চম্পকনগর) জনসভা, কালিয়াজুরি মহিলা সমাবেশ এবং সুয়াগাজী নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

সভাগুলোতে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, তিনি একটি মাদকমুক্ত সমাজ গড়তে চান। শিক্ষা ব্যবস্থার সংস্কার করে শিক্ষার হার বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি ঘোষণা করেন, নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য প্রথম তিন বছর গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফ করা হবে।

তিনি আরও বলেন, “চব্বিশের জুলাই বিপ্লবের পক্ষে ঐক্যবদ্ধ হোন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করুন।”

সভায় অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ধর্মীয় আলোচনা করেন। তিনি বলেন, আল্লাহ তাদেরই সহায়তা করেন যারা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করে। ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী এ আই আর আশিক আহমেদ শাহীন বলেন, কাজী দ্বীন মোহাম্মদ এলাকার পরিচিত ও ঘনিষ্ঠ মানুষ। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সহজেই পাওয়া যাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মাওলানা নুরুল হুদা সিদ্দিকী, মাদরাসা প্রিন্সিপাল মাওলানা রাসেদুল হক, অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, এডভোকেট আরিফুজ্জামান, মো. শরিফুল ইসলাম, আবু ইউসুফ ও আরিফুল ইসলাম টুকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরও নিউজ