• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
⚡শিরোনামঃ
ত্রিকালদর্শী রাজনীতিবিদ শতাব্দীর মহীরূহ তারু মিয়া’র ৪০ তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণ টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল

কুমিল্লায় আলোড়ন, রাজিব পরিবারের জামাতা প্রধানমন্ত্রীর একান্ত সচিব

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৩৪১ বার দেখা হয়েছে।
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে আব্দুর রহমান সানি-কে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনটি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনাব সানি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব পদে ৬ বছরের জন্য পুনঃনিয়োগ পান।

এছাড়াও প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম। অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পরিবহন কমিশনার, প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ একাধিক দপ্তরে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ, আব্দুর রহমান সানি কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজিবের মেয়ের জামাতা। এই সম্পর্ককে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


এই ক্যাটাগরির আরও নিউজ