• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
ত্রিকালদর্শী রাজনীতিবিদ শতাব্দীর মহীরূহ তারু মিয়া’র ৪০ তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণ টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নতুন কুঁড়ি স্পোর্টস – কুমিল্লায় কাবাডি চ্যাম্পিয়ন কুমিল্লা সিটি কর্পোরেশন দল

কুমিল্লায় শুরু হামের টিকাদান অভিযান, সব শিশুই আসবে টিকার আওতায়- কুসিক প্রশাসক টিপু

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৪১৮ বার দেখা হয়েছে।
আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

কুমিল্লার কথা : শিশুদের হাম প্রতিরোধে কুমিল্লায় ব্যাপক পরিসরে হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলা ও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সম্মিলিতভাবে প্রায় সাড়ে ৭ লাখ শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং টানা ৮ দিন ধরে কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে। এর মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৪৮ হাজার ৪ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় সাত লক্ষাধিক শিশুকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সদর দক্ষিণ উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। একই দিনে নগরীর সুজানগরে কুমিল্লা সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য কেন্দ্র-২ এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

সিটি কর্পোরেশনের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, সুজনের সভাপতি শাহ মো. আলমগীর খান, মেডিক্যাল অফিসার ডা. চন্দনা রাণী এবং ইপিআই কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, স্থায়ী বাসিন্দা শিশুদের পাশাপাশি ভাসমান ও পথশিশুদেরও এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এজন্য প্রয়োজনে ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কোনো শিশু টিকা থেকে বঞ্চিত না থাকে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এই রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও নিউজ