• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
কুমিল্লা সাংস্কৃতিক জোটের কমিটি গঠন, সভাপতি, কনক, সাধারণ সম্পাদক শিশির কুমিল্লায় শুরু হামের টিকাদান অভিযান, সব শিশুই আসবে টিকার আওতায়- কুসিক প্রশাসক টিপু নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে উৎসবের আমেজ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে জেলা প্রশাসন পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে – প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণে সিটি প্রশাসকের মতবিনিময় বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পর্কে নেই : ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা-৪ দেবীদ্বারে হাসনাতের আসনে ট্রাক প্রতীতের জসিমকে সমর্থন দিল বিএনপি

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ২৩০ বার দেখা হয়েছে।
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

দেবীদ্বার প্রতিনিধি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হয়ে যাওয়ায়, এ আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপির পক্ষ থেকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।

ফলে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাতের সঙ্গে এই নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ধানের শীষের কোন প্রার্থী নাই সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিক ভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি, গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয়া এবং তার পক্ষে কাজ করতে। দেবীদ্বার বাসীর কাছে আমাদের অনুরোধ আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।
বিএনপি সমর্থক দেবীদ্বার পৌর এলাকার আলী আহাম্মদ জানান, বিএনপি’র সকল গ্রুপ ঔক্যবদ্ধভাবে মাঠে নামলে হাসনাত আব্দুল্লাহ চাপে পড়তে পারেন।
অপর দিকে সাবেক সাংসদ বিএনপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, বিএনপি গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও তিতুমীর কলেজের জিএস আব্দুল আউয়াল খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম  বিএনপি’র সভাপতি মো. সাইদুর রহমান লিটন এর অবস্থান সম্পর্কে এখনো পরিস্কার হওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরও নিউজ