• শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
⚡শিরোনামঃ
বুলেট বৈরাগীর সর্বস্ব লুটে মৃত্যু নিশ্চিত করে চলন্ত সিএনজি থেকে ফেলেদেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হুমনাথ বান্ডারি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন কায়সার কুমিল্লায় নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী’র মরদেহ উদ্ধার কুমিল্লা সাংস্কৃতিক জোটের কমিটি গঠন, সভাপতি, কনক, সাধারণ সম্পাদক শিশির কুমিল্লায় শুরু হামের টিকাদান অভিযান, সব শিশুই আসবে টিকার আওতায়- কুসিক প্রশাসক টিপু নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে উৎসবের আমেজ ২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৪৫০ বার দেখা হয়েছে।
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির : কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। তাকে কুমিল্লা সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক নির্ধারিত সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

ইউসুফ মোল্লা টিপু বলেন, মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি কুমিল্লা সিটি করপোরেশনের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। আমি নগরবাসীর কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নে কাজ করবো।

উল্লেখ্য, ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার মানবিক সংগঠন ‘বিবেক’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের দাফন, চিকিৎসা সেবা প্রদানসহ মানুষের পাশে থেকে সবকিছু করেছেন।


এই ক্যাটাগরির আরও নিউজ