• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
⚡শিরোনামঃ
২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার বুড়িচং নিমসার বাজারে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে জেলা প্রশাসন পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে – প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণে সিটি প্রশাসকের মতবিনিময় বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পর্কে নেই : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ মশক নিধনে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে – কুসিক প্রশাসক টিপু কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

২৮ দিনে কুমিল্লা সিটির আয়-ব্যয়ের হিসাব দিলেন প্রশাসক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ১১৭ বার দেখা হয়েছে।
আপডেট: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির : কুমিল্লা সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার ২৮তম দিনে কুমিল্লা সিটির  আয়-ব্যয় ও চলমান উন্নয়ন কাজের হালনাগাদ তথ্য প্রকাশ করেছেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

রোববার সিটি করপোরেশনের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দায়িত্ব নেওয়ার ২৮ দিনের মাথায় তিনি এই তথ্য তুলে ধরেন।

প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত সিটি করপোরেশনের আয় হয়েছে ৬১ কোটি ২২ লাখ ৬৫ হাজার ৬৬৪ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৩৭ কোটি ৯৩ লাখ ১৬ হাজার ৯৮৬ টাকা। এতে মোট স্থিতি রয়েছে ২৩ কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৬৭৮ টাকা।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সিআইডিপি প্রকল্পে সবচেয়ে বেশি অর্থ রয়েছে- ৩০১ কোটি টাকার বেশি। এ তহবিল থেকে ১১টি প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে।

এলজিসিআরআরপি (কোভিড-১৯) প্রকল্পে আছে ২ কোটি ৮ লাখ ৮৫ হাজার ৯৩৬ টাকা। ইউডিসিজিপি প্রকল্পে ৩৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯ টাকা।

এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে ৪৬ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ২১০ টাকা। এ তহবিল থেকে ১০৯টি প্রকল্পে ৪১ কোটি ৮৫ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। তিন মাস পরপর কুমিল্লাবাসীর কাছে আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হবে জানান নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।


এই ক্যাটাগরির আরও নিউজ