• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
⚡শিরোনামঃ
বসবাস উপযোগী শহর গড়তে কুমিল্লাবাসীর প্রতি চেয়ারম্যান উৎবাতুল বারী আবু’র বার্তা ত্রিকালদর্শী রাজনীতিবিদ শতাব্দীর মহীরূহ তারু মিয়া’র ৪০ তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় জলাবদ্ধতা ও যানজট নিরসনে কোটবাড়ি-বাখরাবাদ সড়ক চার লেনে উন্নীতকরণ টমছমব্রিজ জামে মসজিদ স্থানান্তর টমছমব্রিজের ইউ-টার্ন সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ জলাবদ্ধতা নিরসনে নগরীর মফিজাবাদ কলোনি পরিদর্শন করেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় অপপ্রচার ওশিষ্টাচারবহির্ভূ রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ১৯ মে ‘শিলচর ”ভাষা শহীদ দিবস” বিএনপি যে ওয়াদা দেয়, তা পূরণ করে। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাবাসীর প্রত্যাশা কুমিল্লা নামে বিভাগের ঘোষণা কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি কুমিল্লায় ছাতিপট্টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন

বসবাস উপযোগী শহর গড়তে কুমিল্লাবাসীর প্রতি চেয়ারম্যান উৎবাতুল বারী আবু’র বার্তা

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৬৩ বার দেখা হয়েছে।
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির : নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার সিলভার আলী টাওয়ার ও কাজী টাওয়ারের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ।

রোববার (৩০ আগস্ট) কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবন দুটির নির্মাণকাজ পরিদর্শন করা হয়। এ সময় অনুমোদিত নকশা ও নির্মাণবিধি পরিপালনের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, নির্ধারিত জায়গা ছাড়ার বিধানসহ অনুমোদিত নকশার বিভিন্ন শর্ত যথাযথভাবে অনুসরণ না করেই ভবন দুটির নির্মাণকাজ চলছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু  অভিযান চলাকালে উপস্থিত গনমাধ্যম কর্মীদের জানান, কুমিল্লাকে বসবাস উপযোগী শহর গড়ে তুলতে কুমিল্লাবাসীর প্রতি বার্তা দেন।
নগরীর ভবন নির্মাণে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান অমান্য করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।


এই ক্যাটাগরির আরও নিউজ