• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
⚡শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে জেলা প্রশাসন পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে – প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণে সিটি প্রশাসকের মতবিনিময় বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পর্কে নেই : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ মশক নিধনে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে – কুসিক প্রশাসক টিপু কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু নাঙ্গলকোট প্রেসক্লাবে’র ইফতার মাহফিল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

অপরাধ সংবাদ২৪ ডেস্ক: / ৩৪০ বার দেখা হয়েছে।
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

দেলোয়ার হোসেন জাকির : ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এই দিনটি এক গৌরবময় ও অনন্য অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার অমর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মুক্তির সংগ্রামে অবতীর্ণ হয় এবং সূচিত হয় আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ।

মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে আত্মত্যাগ, সাহস, দেশপ্রেম ও গৌরবের প্রতীক। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং লাখো শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।

অদ্য ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  রাশেদুল হক চৌধুরী; ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি);  পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কুমিল্লা জেলা পুলিশ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের।


এই ক্যাটাগরির আরও নিউজ